আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps
ই-টেক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ই-টেক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ব্লগে পোস্ট করে সাফল্য পেতে চায় মনন মাহাদি

নিজস্ব প্রতিবেদক।।
জামালপুরিয়ান ( https://jamalpurian.blogspot.com/ ) ব্লগে জামালপুর সহ, অন্যান্য তথ্য ও লেখা তুলে ধরা হচ্ছে। নিয়মিত আমাদের ব্লগ ভিজিট করে আমাদের উৎসাহ দিন।
https://jamalpurian.blogspot.com/

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

সৌর বিদ্যুতে চার্জ হবে ইজিবাইক - www.risingbd.com

সৌর বিদ্যুতে চার্জ হবে ইজিবাইক - www.risingbd.com
ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধ নয়, আধুনিকায়নের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সৌর বিদ্যুৎ দিয়ে পরিচালিত হবে ইজিবাইক। বিদ্যুতের ব্যবহার বন্ধে ব্যাটারিতে কারিগরি পরিবর্তন আনা হবে।
Best Java Games, Apps

বাংলাদেশে আসছে না পেপল

অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল বাংলাদেশের তাদের কার্যক্রম শুরু করছে না। বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় দূর্বলতার কারণে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে পেপল। 

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে গতকাল রোববার বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার দ্বিতীয় পর্বের ল্যাপটপ বিতরণ করল। ডিআইইয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান ও এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

রবিবার, ২২ আগস্ট, ২০১০

অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং

বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে ফিল্যান্সিং। যদিও বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুদিন হতেই স্বীকৃত, কিন্তু বাংলাদেশে বিষয়টি অনেকের কাছেই নতুন।
ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার। যেখানে উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে- গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এনিমেশন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিংসহ ডাটা এন্ট্রির মত সাধারণ কাজ। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্থান বিষয়টি ভালোভাবেই কাজে লাগিয়েছে। দেশ দু’টির একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, এমনকি একজন গৃহিনীও তার কাজের ফাঁকে ফ্রিল্যান্সিং করে প্রচুর বৈদিশিক মুদ্রা উপার্জন করছে।
আমাদের বাংলাদেশেও অনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর উপার্জন করছে। মূলত ইচ্ছামত কাজের সুবিধা থাকায় যে কেউ, যেকোন সময় ফ্রিল্যান্সিং করতে পারে। আয়ের দিক থেকে এসব কাজ কোন অংশে কম নয়। উদাহরণ স্বরুপ, একটি সাধারণ মানের ওয়েব ডিজাইনের কাজের পারিশ্রমিক ২০০ হতে ১০০০ ডলার বা এর বেশী হয়। প্রতি মূহুর্তেই নতুন নতুন কাজ আসছে। এক অসীম সম্ভাবনাময় কাজে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম এগিয়ে আসলে অদূর ভবিষ্যতে ফ্রিল্যান্সিং হতে পারে জাতীয় আয়ের প্রধান উৎস, বৈদেশিক মূদ্রা অর্জন করার প্রধান হাতিয়ার। অনেক দিক থেকেই বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ সুবিধা করতে সক্ষম। বিশেষত, তুলনামূলক কম খরচে আমরা কাজ করে দিতে পারব। শুধু প্রয়োজন কম্পিউটারের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও কাজ করার পূর্ণ মানসিক প্রস্তুতি। ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়ার জন্য অনেক নির্ভরযোগ্য সাইট রয়েছে। যাদেরকে ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয়। এসব সাইটে যারা কাজ জমা দেয়, তাদেরকে বলা হয় বায়ার (Buyer) এবং যারা কাজটি করে দেয় তাদেরকে বলে ফ্রিল্যান্সার বা কোডার (Freelancer বা coder)। একটি কাজের জন্য অনেক ফ্রিল্যান্সার আবেদন (Bid) করে। কাজটি কে কত ডলারে করতে পারবে তা উল্লেখ করে। যেসব কাজে পূর্বে তৈরিকৃত Sample দেখানো সম্ভব সেসব Sample যুক্ত করে ক্লায়েন্টকে দেখানোর জন্য। এদের মধ্যে হতে ক্লায়েন্ট একজনকে নির্বাচিত করেন। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ, পূর্ববর্তী কাজের Sample কাজ পেতে সাহায্য করে। ক্লায়েন্ট কাউকে কাজ দেওয়ার পরে কাজের সম্পূর্ণ টাকা সাইটে জমা দিয়ে দেন। ফলে কাজ শেষে উক্ত কাজের টাকা পাওয়ার ১০০% নিশ্চয়তা থাকে। একটি কাজ পেলে একজন ফ্রিল্যান্সারকে উক্ত কাজের জন্য ১০% হতে ১৫% পর্যন্ত কমিশন সাইটকে দিতে হয়। এসব সাইটে ছোট ছোট কাজ যেমন- ডাটা এন্ট্রি, লোগো ডিজাইন, ক্যাপচা এন্ট্রি ইত্যাদি কাজ পাওয়া খুবই সহজ। নতুন ফ্রিল্যান্সাররা এসব ছোট কাজ করে বায়ার কর্তৃক দেয়া রেটিং বাড়াতে পারেন, যা পরবর্তীতে বড় কাজ পেতে খুবই সহায়ক হয়।
নিম্নে কিছু নিভর্রযোগ্য ফ্রিল্যান্সিং সাইটের লিংক দেওয়া হল-
www.getafreelancer.com

www.rentacoder.com

www.getacoder.com

www.odesk.com

ফ্রিল্যান্সিং সাইটগুলি বিভিন্ন পদ্ধতিতে payment করে থাকে, যেমন-Money Bookers, Western Union, Pioneer Debt Card, Bank Wire Transfer ইত্যাদি।

শনিবার, ১৪ আগস্ট, ২০১০

লিখে আয় করুন অনলাইনে

অনলাইনে অনেকগুলো আয়ের পথের মধ্যে একটি হল লেখালেখির কাজ । ভাল লেখার হাত ও পর্যাপ্ত তথ্য মাথায় থাকলে আপনিও হয়ে যেতে পারেন অনলাইনের জনপ্রিয় লেখক ।
আজকে একটা সাইট নিয়ে বলব । সাইটটার নাম Associated Content (AC) মুলত এটা একটা Publishing Platform অথবা বলা যায় Directory। তবে অন্য যেকোন আটিকেল ডিরেক্টরি থেকে ভিন্ন। আমদের অনেকের কাছেই নতুন লাগতে পারে কিন্তু এটা আসলে আরো পুরাতন একটা সাইট । তো এখন বলি কিভাবে এখান থেকে কিছু টাকা আয় করা যায় ।

Associated Content এ গিয়ে রেজিষ্ট্রেশন করুন । এটা সম্পুর্ন ফ্রি।
২ এর পর ভাল কোন টপিকের উপর মোটামুটি তথ্য সম্পর্কে একটা আর্টিকেল লিখুন ।
৩ আর্টিকেল সাবমিট করুন।
৪ আপনার Profile সুন্দর করে লিখুন ।
আপনার কাজ শেষ । আপনার আর্টিকেলটা চেক করে দেখবে. ডুপ্লিকেট না হলে Publish করবে এবং প্রতি হাজার Impression এর জন্য আপনার একাউন্টে টাকা জমা হবে। নিদিষ্ট পরিমাণ টাকা হওয়ার পর আপনাকে পে করবে ।
Easy/Short Cut উপায় :
যতবেশি আটিকেল জমা দেওয়া যায় তত বেশি আয় হবার সম্ভাবনা থাকে । কিন্তু আর্টিকেল লেখা বেশ সময় সাধ্য ব্যেপার । আবার কোথা হতে কপি করে দিলে তা হবার বেশী । তো কি করা যায় ? উপায় একটা অবশ্যই আছে ।
১ চলে যান ArticleCity.com মত ফ্রি আর্টিকেল ডিরেক্টরিতে ।
২ কপি করুন পচন্দ মত কোন আর্টিকেল
৩ এবার চলে যান Google Translator
৪ আপনার কপি করা আর্টিকেল এভাবে বার বার ট্রান্সলেট করতে থাকুন। কমপক্ষে আটবার করুন ।
৫ আপনার আর্টিকেল এখন হয়ে গেছে ।
৬ পাবলিশ করুন ।
তবে সততা ও পরিশ্রম না থাকলে কোন কাজেই সফলতা আসে না । তাই যারা AC থেকে আয় করতে চান তাদের ১ম পদ্বতি অনুসরণ করতে বলব।

রবিবার, ৮ আগস্ট, ২০১০

ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন!

আমাদের বাংলাদেশের প্রায় সব ইন্টারনেট লাইন ধীর গতির। একটু কলা-কৌশল করে এসব লাইনগুলো স্পীডে ব্যবহার করা যায়। আজকে আমি মডেম বা ডায়াল আপের স্পীড কিভাবে বাড়াতে হয় তা আলোচনা করব। নিচে তা ধারাবাহিকভাবে উল্লেখ করা হল-
১. Start>Control Panel>Phone & Modem এ যান
২. Country বক্সে Bangladesh এবং Area Code বক্সে 02 লিখুন।
৩. তারপর Ok করুন।
৪. এবার Modem ট্যাবে ক্লিক করুন।
৫. সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন।
৬. এরপর Properties-এ ক্লিক করুন।
৭. এবার Advance ট্যাবে ক্লিক করুন।
৮. Extra initialization commands বক্সে লিখুন at&fx
৯. অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
১০. এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন।
-মনন মাহাদি।