আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps
গানের কথা সংগ্রহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গানের কথা সংগ্রহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

আজো মধুর বাঁশরী বাজে- নজরুল গীতি

আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
গোধুলী লগনে বুকের মাঝে ।।
মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু’টি ডাগর নয়ন ।।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

দিন গেলো । শিল্পী- হাবিব ওয়াহিদ

দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া

দ্বিধা । শিল্পী-হাবিব ও ন্যান্সি

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না;
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না. . .


ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে;
সেই নদীতে নৌকা ভাসাই-
ভাসাই পরে ভাসাই না;
না ডুবায়, না ভাসায়,
না ভাসায়, না ডুবায়. . .


জল ডাকে, আগুনও টানে,
আমি পড়ি মধ্যখানে;
দুই দিকে দুই খন্ড হয়ে -
যাই আবার যাই না...
না নিভাই, না জ্বালাই,
না জ্বালাই না নিভাই. . .


বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না;
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না. . .

মনের ভেতর । শিল্পী-হাবিব ও ন্যান্সি

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যতকথা হৃদয় দিয়েও শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।




এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছ আমার,সারা দিবারাতি॥
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারমাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনেরও নীলাকাশ


এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনাবাচঁবো না তো আমি
এ প্রণয়ে কথা দিলাম র্সূয চন্দ্র তারা
স্বাক্ষী থেকে মরণ যেন হয় হয়না তোমায় ছাড়া


আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যতকথা হৃদয় দিয়েও শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।