সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
এইচএসসি পরীক্ষার রুটিন অবশেষে পরিবর্তন করা হচ্ছে
আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হচ্ছে। পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করছিল। ইতোমধ্যে শিক্ষা বোর্ড থেকে পরিবর্তিত একটি খসড়া রুটিন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
২০১২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড। আগের রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমান
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২
শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বাড়াতে ড্যাফোডিল
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে গতকাল রোববার
বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার
দ্বিতীয় পর্বের ল্যাপটপ বিতরণ করল। ডিআইইয়ের বোর্ড অব ট্রাস্টিজের
চেয়ারম্যান মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান ও এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম
উপস্থিত ছিলেন।
শনিবার, ১২ নভেম্বর, ২০১১
সাবেক মন্ত্রী রাশেদ মোশারফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাবেক ভূমি
প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রাশেদ মোশারফকে
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার নিজ গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্দা
ইউনিয়নের মোশারফগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল শনিবার দুপুরে তাকে দাফন করা
হয়।
বার্ধক্য ও
মস্তিষ্কে রক্তরণজনিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল
করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ
অনেক আত্মীয়সজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার লাশ গত শুক্রবার বিকেলে জামালপুর শহরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার আছর নামাজের পর
শহরের কাছারী শাহী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে লাশ তার নিজ এলাকা ইসলামপুর
উপজেলায় নিয়ে যাওয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। হাজারো মানুষ তাকে দেখতে ভিড় করেন।
ইসলামপুর জনতা
মাঠে গতকাল শনিবার বেলা ১১টায় এবং বেলা সাড়ে ১২টায় স্থানীয় ব্রিগেডিয়ার খালেদ মোশারফ
উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে দুবার জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে
দাফন করা হয়।
উল্লেখ্য, হাজি রাশেদ
মোশারফ জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬
সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় বার নির্বাচিত হন।
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১
শোক : সাবেক ভূমি প্রতিমন্ত্রী হাজি রাশেদ মোশারফের ইন্তেকাল
সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি হাজি রাশেদ মোশারফ মস্তিষ্কে রক্তরণজনিত কারণে ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।জেলার ইসলামপুর আসনের আওয়ামীলীগ দলীয় বর্তমান সাংসদ ফরিদুল হক খান দুলাল জানান, হাজি রাশেদ মোশারফ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। তিনি জামালপুর-২ ইসলামপুর আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সমবায় ফেডারেশনের সভাপতি ছিলেন।
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১
শোক সংবাদ: নাজমুল হাসান স্যার আর আমাদের মাঝে নেই
![]() |
| একেএম নাজমুল হাসান |
জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক
একেএম নাজমুল হাসান আর আমাদের মাঝে নেই। চলে গেছেন না ফেরার দেশে। তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
তার ডান পা হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। মাথায় পেয়েছিলেন প্রচন্ড আঘাত।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি কথা বলতে পারছিলেন না। ঢাকার একটি
প্রাইভেট ক্লিনিকে (ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি গত ৩০ আগস্ট মঙ্গলবার রাত ১: ৪৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বি:দ্র: এর আগে জামালপুর জিলা স্কুলের শিক্ষক নাজমুল হাসানকে বাঁচান শিরোনামে একটি পোস্ট করা হয়েছিল।
বুধবার, ৮ জুন, ২০১১
জামালপুর জিলা স্কুলের শিক্ষক নাজমুল হাসানকে বাঁচান
![]() |
| একেএম নাজমুল হাসান |
আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা: যৌথ ব্যাংক হিসাবের নাম- প্রধান শিক্ষক, জামালপুর জিলা স্কুল ও নুরুন্নাহার বেগম, সঞ্চয়ী হিসাব নং- ৫১৯৭, সোনালী ব্যাংক লিমিটেড, বড় মসজিদ রোড শাখা, জামালপুর-২০০০। মুঠোফোন: ০১৭১০৮৯২৬১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

