আসসালামু আলাইকুম ... ||       • মহামানবের মাধ্যমে আল্লাহর প্রথম বাণী : পড় । - আল হাদিস ||   • মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেধে দিয়েছে। - রবীন্দ্রনাথ ঠাকুর ||   • কেবল বই পড়েই মানুষ তার পরিপূর্ণ জীবনের একটা ইঙ্গিত, একটা সংকেত, আভাস লাভ করতে পারে।- ড. মুহাম্মদ এনামুল হক ||   • জীবনকে বুঝতে হলে, অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙ্গতে হলে, বই চাই। - সরোজ আচার্জ ||   • একটি ভাল বই বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। - টুপার ||   • ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, তেমনি পড়াশুনার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। - এডিসন ||   • দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো প্রিয় ও মধুর সঙ্গীতের মত। - অলিভার গোল্ডস্মিথ ||   • অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না। -- আবুল ফজল ||     Best Java Games, Apps

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

আজো মধুর বাঁশরী বাজে- নজরুল গীতি

আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
গোধুলী লগনে বুকের মাঝে ।।
মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু’টি ডাগর নয়ন ।।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২

এইচএসসি পরীক্ষার রুটিন অবশেষে পরিবর্তন করা হচ্ছে

আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হচ্ছে।  পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করছিল। ইতোমধ্যে শিক্ষা বোর্ড থেকে পরিবর্তিত একটি খসড়া রুটিন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
২০১২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড। আগের রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমান

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে গতকাল রোববার বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার দ্বিতীয় পর্বের ল্যাপটপ বিতরণ করল। ডিআইইয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান ও এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২

২০১২ সালের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার সময়সূচি


২০১২ সালের ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সাটিফিকেট এবং ডিপ্লোমা-ইন-বিজনেজ স্টাডিজ (BIBS), বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম, বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের এইচএসসি (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণী ফাইনাল, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার সময়সূচি সব এক ফাইলে




মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১২

চিলড্রেন ভয়েস ডটকমের চার বছরে পদার্পন

চার বছরে পা দিল অনলাইনভিত্তিক শিশু পত্রিকা ‘চিলড্রেন ভয়েস ডটকম’ । এখানে শিশুদের জন্য রয়েছে সংবাদ, ফিচার, ছড়া, গল্প ছাড়াও মজার মজার গেমস। শিশুদের জন্য হলেও সাইটটিতে যে কারও লেখার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২

কিছু ছবি

আমার মোবাইল দিয়ে নেওয়া কিছু ছবি।

জহুরুল মৎস খামার সংলগ্ন ছোট্ট রেল ব্রিজ দিয়ে ধান নিয়ে পার হচ্ছে ধানকাটা শ্রমিক।

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

সাবেক মন্ত্রী রাশেদ মোশারফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


 সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রাশেদ মোশারফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছেতার নিজ গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নের মোশারফগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল শনিবার দুপুরে তাকে দাফন করা হয়

বার্ধক্য ও মস্তিষ্কে রক্তরণজনিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছরতিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়সজন ও গুণগ্রাহী রেখে গেছেনতার লাশ গত শুক্রবার বিকেলে জামালপুর শহরে নিয়ে যাওয়া হয়শুক্রবার আছর নামাজের পর শহরের কাছারী শাহী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে লাশ তার নিজ এলাকা ইসলামপুর উপজেলায় নিয়ে যাওয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসেহাজারো মানুষ তাকে দেখতে ভিড় করেন

ইসলামপুর জনতা মাঠে গতকাল শনিবার বেলা ১১টায় এবং বেলা সাড়ে ১২টায় স্থানীয় ব্রিগেডিয়ার খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে দুবার জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়    
 
উল্লেখ্য, হাজি রাশেদ মোশারফ জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় বার নির্বাচিত হন।

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

শোক : সাবেক ভূমি প্রতিমন্ত্রী হাজি রাশেদ মোশারফের ইন্তেকাল

সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি হাজি রাশেদ মোশারফ মস্তিষ্কে রক্তরণজনিত কারণে ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জেলার ইসলামপুর আসনের আওয়ামীলীগ দলীয় বর্তমান সাংসদ ফরিদুল হক খান দুলাল জানান, হাজি রাশেদ মোশারফ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। তিনি জামালপুর-২ ইসলামপুর আসন থেকে ১৯৭০, ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সমবায় ফেডারেশনের সভাপতি ছিলেন।

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

আল মাহমুদের কৌতুক সংগ্রহ - ১

১. সঠিক সিদ্ধান্ত
একজন সফল ব্যবসায়ীর সাক্ষাৎকার নিতে গেছেন এক সাংবাদিক।
সাংবাদিক: আপনার এই সাফল্যের রহস্য কী? বিস্তারিত বলবেন?
ব্যবসায়ী: মাত্র দুটি শব্দ। ‘সঠিক সিদ্ধান্ত’।
সাংবাদিক: কীভাবে আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হন, বিস্তারিত বলবেন?
ব্যবসায়ী: একটি শব্দে আপনি এ প্রশ্নের উত্তর পেতে পারেন। আর তো হলো ‘অভিজ্ঞতা’।
সাংবাদিক: কীভাবে অভিজ্ঞতা অর্জন করলেন?
ব্যবসায়ী: আবারও দুটি শব্দ।
সাংবাদিক: কী সেটা?
ব্যবসায়ী: ভুল সিদ্ধান্ত!

২. চোখ বন্ধ
এলোপাতাড়িভাবে রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে একটি গাড়ি। আরোহীর সিটে বসে আছেন মিসেস শায়লা।
মিসেস শায়লা: ও মাই গড! ড্রাইভার! তুমি আমাকে মারবার ফন্দি এঁটেছো নাকি?
ড্রাইভার: ভয় পাবেন না ম্যাডাম, বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ করে বসে থাকুন!